কালীঘাট থেকে ৭ জুয়ারী আটক

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

কালীঘাট থেকে ৭ জুয়ারী আটক

ক্রাইম সিলেট ডেস্ক : র‌্যাব-৯ এর অভিযানে এসএমপির কোতোয়ালি থানার কালীঘাট এলাকার জুয়ার আসর থেকে ৭ জুয়ারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপ-অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম ও মিডিয়া অফিসার এএসপি ওবাইনের সমন্বয়ে সদর কোম্পানির (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে জুয়ার ১০ হাজার ৮১০ টাকা সহ ১টি জুয়ার বোর্ডসহ তাদের আটক করে।

আটকৃতরা হলেন নগরীর মাছিমপুর এলাকার  মৃত নিয়ামত উল্লাহর ছেলে ওয়াকিল আহমেদ (৩২), ব্রাম্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার ইব্রাহিমপুর গ্রামের বর্তমান মাছিমপুরে বসবাসরত আব্দুল জলিলের ছেলে মো.শামীম আহমদ (৩০), মৌলভীবাজার  জেলার শ্রীধরপুরের মৃত করিম মিয়ার ছেলে আজিজ মিয়া (৩৫), এয়ারপোর্ট থানার চাতলীবন গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে আরশ আলী (২৪), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার তালদিঘি গ্রামের মো.রাজ্জাক মিয়ার ছেলে মো-আলমগীর (২১), নেত্রকোনা জেলা সদরের বিশ^নাথপুর গ্রামের রউজ আলীর ছেলে মামুন মিয়া (২১), ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার নাড়ই গ্রামের জাকির মিয়ার ছেলে আলম মিয়া (১৮।

আটক জুয়ারিদের বিরুদ্ধে র‌্যাব জুয়া আইনে মামলা দায়ের করে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..