সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটের চতুল বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডে সম্পুর্ন ভাবে ভস্মিভূত হয়ে পুড়েগেছে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান।
রবিবার ভোর ৬টার দিকে বাজারের হরিপদ শর্মা হরির টিনসেডের মালিকানাধীন মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্বিসের একটি দল ঘটনাস্থলে আসার আগেই ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডের ঘটনাটি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম ও বড়চতুল ইউনিয়নের চেয়াম্যান আবুল হোসেইন চতুলী অগ্নিকান্ডে ভস্মিভূত দোকান গুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের শান্তনা প্রদান করেন। তবে কি ভাবে অগ্নিকন্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। অনুমান ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী জনান ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকার মতো হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd