পুলিশকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে কাজ করতে হবে, বিশ্বনাথে ম্যাজিস্ট্রেট কাউছার

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

পুলিশকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে কাজ করতে হবে, বিশ্বনাথে ম্যাজিস্ট্রেট কাউছার
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ থানা পরিদর্শন করেছেন জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ। শনিবার (১০ অক্টোবর) তিনি থানা পরিদর্শনে আসেন।
পরিদর্শণকালে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, একটি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ।
পুলিশকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে কাজ করতে হবে। তিনি কোর্ট ও থানার সমন্বয়ে বিচার নিষ্পত্তির ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন।
পরিদর্শণকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট’র সঙ্গে ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস, হারুন-অর-রশিদ, ফারজানা শাকিলা সুমু চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা দীপংকর চন্দ্র পাল।
এসময় বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূরউদ্দিন, থানার সেকেন্ড অফিসার নূর হোসেন, এসআই দেবাশীষ শর্ম্মা, গোপেশ চন্দ্র দাস, আফতাবউজ্জামান রিগ্যান, রত্না বেগম, মো. ফজলুল হক, এমরুল কবির, অলক দাশ, সঞ্জয় লাল দেব, উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..