ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। এতে কেঁপে ওঠে বাসা-বাড়ি। ওই কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট অঞ্চলে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই ভূমিকস্পের উৎপত্তি স্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে।

নগরীর কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছোটাছুটি করতে দেখা গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..