সিলেট | |
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার পূর্ব জাফলংয়ে গুচ্ছগ্রামের মৃত মতিন মিয়ার ছেলে নাজিম উদ্দিন। শুক্রবার বিকেলে থানা পুলিশ জাফলংয়ের বিজিবি ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রাজিব রায় ও এএসআই দিবাস অভিযান চালিয়ে পূর্ব জাফলং ইউনিয়নের সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd