শ্রমিকদল জাতীয়তাবাদী শক্তির অন্যতম অঙ্গ: লুৎফুর রহমান

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

শ্রমিকদল জাতীয়তাবাদী শক্তির অন্যতম অঙ্গ: লুৎফুর রহমান

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ লুৎফুর রহমান বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম শক্তির উৎস হচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নন্দীরগাওঁ ইউনিয়ন শাখা কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যদেরকে বিএনপির অঙ্গ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি ২ অক্টোবর (শুক্রবার) নন্দীরগাওঁ ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দল নন্দীরগাওঁ ইউনিয়ন শাখার উদ্যোগে সালুটিকরস্থ একটি হোটেলে শুক্রবার বিকাল ৩ টায় শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার আহবায়ক ইনজাদ মিয়া।

নন্দীরগাওঁ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান এমাদের পরিচালনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ চান মিয়া, নন্দীরগাওঁ ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম আলী,ফরিদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বিলাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান,যুগ্ম সম্পাদক জিয়াউল হক জিয়া,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে গোয়াইনঘাট উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মোঃ শরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সম্মেলন।

উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে জাতীয়তাবাদী শ্রমিকদল নন্দীরগাওঁ ইউনিয়ন শাখায় মোঃ ইনজাদ মিয়াকে সভাপতি, মুজিবুর রহমান সুমনকে সাধারণ সম্পাদক এবং আজাদুর রহমান আজাদকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..