সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ আল নুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে সিএনজি অটোরিক্সাসহ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পরিবহন শ্রমিকরা নেতৃবৃন্দরা ।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টায় তাকে আটক করা হয়। পরে তাকে শ্রমিক সংগঠনের শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ পরিষদের কার্যলয় থেকে উদ্ধার করে শাহপরান থানা পুলিশ।
গ্রেফতারকৃত ওই চোর চক্রের সদস্যের নাম মো. আরিফ (৩২)। সে টুলটিকর মধুবাগ গ্রামের মো. মতিন মিয়ার ছেলে। তার মূল বাড়ি কুমিল্লা চাঁদপুর সদরে।
জানা যায়, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে দিলওয়ার আহমদ নামক সিএনজি চালক চা পান করার জন্য টিলাগড়ের একটি রেস্টুরেন্টে যান। ২০ মিনিট পরে এসে দেখে নির্দিষ্ট স্থানে গাড়িটি নেই। যার নং সিলেট থ-১২-৯৫১৭। পরে তিনি সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভূক্ত শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ পরিষদের নেতৃবৃন্দ ও গাড়ির প্রকৃত মালিকে বিষয়টি অবগত করেন।
২দিন পর দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ আল নুর কমিউনিটি সেন্টারের সামনে গাড়িটি উদ্ধার করে শ্রমিক নেতৃবৃন্দ তাৎক্ষণিক শাহপরান থানা পুলিশকে খবর জানালে পুলিশ উপশহর থেকে আসামী ও গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান থানা ওসি আব্দুল কাইয়ুম
সিএনজি অটোরিক্সা উদ্ধার ও সিএনজি চোরকে ধরতে সহযোগিতা করেন শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ পরিষদের সভাপতি মুহিবুর রহমান এপল, সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক হাশেম আহমদ, সদস্য সুরুজ আহমদ, শাহীন আহমদ
প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd