সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট বিভাগে এক দিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল থেকে দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৃথক স্থানে তাদের মৃত্যু হয়,। এর মধ্যে হবিগঞ্জের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক বৃদ্ধ ও আজমিরীগঞ্জের ২ কিশোর রয়েছেন। অপরদিকে সুনামগঞ্জের ধর্মপাশায় এক তরুণ ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শায়েস্তাগঞ্জ ও আজমিরীগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও আজমিরীগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শায়েস্তাগঞ্জের এক বৃদ্ধ ও আজমিরীগঞ্জের ২ কিশোর রয়েছেন।
সিলেট ভয়েসের প্রতিনিধিরা জানান- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছেলেকে ঘরে আনতে গিয়ে বজ্রপাতে আছকির মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত আছকির মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
শনিবার (৬ জুন) সকাল ৯ টায় আছকির মিয়ার ছেলে মো. আরিফ মিয়া বাড়ির পার্শ্ববর্তী যানি নদীতে মাছ ধরার জন্য যায়। এ সময় ঝড় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসব দেখে আছকির মিয়া তার ছেলে আরিফ কে আনতে যাচ্ছিলেন চন্ডিপুর যানি নদীতে। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নুরপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মো. ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বজ্রপাতে মারফত আলী (১৭) ও রবিন (১৬) নামে আরও দুই কিশোর নিহত হয়েছেন। এর মধ্যে নিহত মারফত আলী রনিয়া গ্রামের মৃত মালিক মিয়ার ছেলে এবং রবিন মিয়া একই গ্রামের আবেদ আলীর ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হলেন- মৃত মো. মন্নর আলী মিয়ার ছেলে মাহাবুর মিয়া (১৩), মফিজ মিয়ার ছেলে পলাশ মিয়া (১৫) ও ইছাক মিয়ার ছেলে আলামিন (১৮)।
আজমিরীগঞ্জ থানা পুলিশ জানায়- সকালে তারা ৫ জন উপজেলার রনিয়া গ্রামের পাশের কুশিয়ারা নদীতে মাছ ধরতে গেলে ৯ টার দিকে আকস্মিক বজ্রপাতে সবাই আহত হন। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান।
ধর্মপাশায় বজ্রপাতে নিহত ১, সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবায় মাছ ধরতে গিয়ে মঞ্জু মিয়া (২৫) নামের এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। সে সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের ফুলচান মিয়ার ছেলে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে নয়টায় নিহতের বাড়ি সংলগ্ন ডোবায় এই ঘটনা ঘটে। সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বড়লেখায় বজ্রপাতে বৃদ্ধ নিহত, মৌলভীবাজারের বড়লেখায় আব্দুল মতিন কুটু (৬০) নামে এক বৃদ্ধ বজ্রপাতে নিহত হয়েছেন। আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন কুটু উপজেলার গল্লাসাংগন (পালইআলা বাড়ি) গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র।
নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বলেন, শনিবার সকালে বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করছিলেন আব্দুল মতিন কুটু। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd