সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনায় আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, আজ সকাল ১১টার দিকে বদরউদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বমি হচ্ছে আর জ্বর আছে। তাকে কেবিনেই রাখা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd