করোনা আক্রান্ত আ.লীগ নেতাদের সুস্থতা কামনায় দোয়া

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

করোনা আক্রান্ত আ.লীগ নেতাদের সুস্থতা কামনায় দোয়া

সিলেট :: করোনা আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী, মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা কামরান, শাহরিয়া কবির সেলিমের সুস্থতা কামনা করে সিলেট মহানগর ছাএলীগ নেতা শামিম ও সাদিকের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার বাদ আছর বাগবাড়ি জামেয়া মসজিদে এক দোআ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সিলেট জজ কোর্টের সাবেক এ.পি.পি ও ৯নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তজ্জমুল হোসেন, মহানগর আওয়ামী লীগ নেতা রেজানুর রহমান সেলিম, ওসমান খান শাহিন, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ সিলেট মহানগর যুবলীগ নেতা ৯ নং ওয়ার্ডের যুবলীগের যগ্ন আহবায়ক এ কে এম সাজু প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..