বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রফিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২০ মে দুপুরে সিলেট থেকে বাড়ি ফেরার পথে অলংকারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার, সাবেক প্যানেল চেয়ারম্যান ও অলংকারী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য রফিক মিয়াকে প্রাণে মারার উদ্যেশ্যে তার উপর এ সন্ত্রাসী হামালা চালানো হয়।
উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অলংকারী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে নেতারা বলেন, রফিক মিয়াকে সন্ত্রাসীরা বেধরক মারপিট ও তার গাড়ী ভাংচুর করেন। গত ২৪ মে ওই সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান চালায় র্যাব-৯ সিলেটের সদস্যরা। তখন সন্ত্রাসীরা র্যাবের উপরও হামালা চালায়।
আওয়ামীলীগ নেতা রফিক ও র্যাব সদস্যদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অভিলম্বে আসামীদের গ্রেফতারের জন্য আহবান জানাচ্ছেন নেতৃবৃন্দ।