সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর সাগরদীঘিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ ১১-০৯০৯) রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে প্রাইভেট কারের ভেতরে থাকা দুই যুবক আহত হয়েছেন এবং তাদের সাথে থাকা একটি কুকুর মারা গেছে।
মঙ্গলবার রাত পৌণে ১১টার দিকে সাগরদীঘিরপাড় শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কয়েক মিনিটের মাথায় ফায়ার সাভির্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুই যুবককে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের এ অভিযানে নেতৃত্ব দেন স্টেশন অফিসার যীশু তালুদকার।
আহত যুবকরা হচ্ছেন নগরীর ভাতালিয়া এলাকার মৃত ছবির উদ্দিনের ছেলে মো. এলিন (৩০) ও একই এলাকার জামাল হোসেনের ছেলে মো বাবলু (৩০)। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্নায়েন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছান এবং দুই যুবককে জীবিত উদ্ধার করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd