গোয়াইনঘাটে বন্যায় ভেসে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

গোয়াইনঘাটে বন্যায় ভেসে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ

গোয়াইনঘাট প্রতিনিধি :: অকাল বন্যা ও পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন হাওরে মাছের খামার তলিয়ে প্রায় ত্রিশ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। এ অবস্থায় ফিশারি মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। সরকারি সহযোগিতা ও সুদ মুক্ত ঋণ পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে বলেও জানিয়েছেন ফিশারি মালিকরা।

গতকাল সোমবার থেকে টানা কয়েক দফা বৃষ্টি, অকাল বন্যা ও পাহাড়ি ঢলে চলতি বছর উপজেলার বিভিন্ন হাওর-জলাশয়ের প্রায় ত্রিশ লক্ষ টাকার মাছ ফিশারির বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার রাধানগরের বাসিন্ধা মোহাম্মদ আব্দুল্লাহ। তার পাঁচটি ফিশারির বাধ ভেঙে পানি ঢুকে লক্ষ লক্ষ টাকার মাছ পানিতে তলিয়ে গেছে। বাঁধের পাশে জাল ও বেড়া দিয়ে আটকানোর চেষ্টা করলেও পানি বাড়তে থাকায় মাছ আটকানো সম্ভব হচ্ছে না। পানিতে তলিয়ে গেছে কোটি টাকার স্বপ্নের মাছ। এছাড়াও উপজেলার বেশ কয়েকজনের বড় বড় ফিশারিজ তলিয়ে গিয়ে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ফিশারির মালিক আল্লাহ জানান, তিনি পাঁচটি ফিসারি লিজ নিয়ে মৎস্য খামারটি তৈরি করেন। সেখানে প্রায় দশ লক্ষ টাকার উপরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। কিন্তু অকাল বন্যায় ফিশারির বাধা ভেঙে কোটি টাকার মাছ তলিয়ে গেছে হাওরে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..