সুইট’র উপর ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা তাঁতীলীগ

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০

সুইট’র উপর ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা তাঁতীলীগ
ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ তাঁতী লীগ সিলেট মহানগর শাখার আহবায়ক কমিটির অন্যতম সদস্য সুইট পাল সুইট এর উপর “ষড়যন্ত্রমূলক” মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা থানা তাঁতীলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ ও সদস্য সচিব মোঃ রুবেল আহমদ।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিলেট দক্ষিণ সুরমা তাঁতী লীগের নেতৃবৃন্দ বলেন, সুইট পালের বসত বাড়ী মোগলা বাজার থানায় পশ্চিম দাউদপুর গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের শিপুল চন্দ ও জিতু চন্দের পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
উক্ত বিরোধের জের ধরে একই গ্রামের রাজিব দাসের প্ররোচনায় বিগত ০৭/০৫/২০২০ ইং মোগলাবাজার থানা মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সুইট পালকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার জোর দাবী জানিয়েছেন সিলেট দক্ষিণ সুরমা থানা তাঁতীলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ ও সদস্য সচিব, মো: রুবেল আহমদ।
এদিকে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক খাজেদ আহমদ ও তার তীব্র নিন্দা জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..