ওসমানীর করোনা আক্রান্ত ৩ নার্স শামসুদ্দিনে ভর্তি

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

ওসমানীর করোনা আক্রান্ত ৩ নার্স শামসুদ্দিনে ভর্তি

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আক্রান্ত পাঁচ নার্সের মধ্যে তিনজনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শামসুদ্দিনে ভর্তি হওয়া ৩ নার্সের জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শনিবার সকালে তাদের শামুদ্দিনে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনের শারীরিক অবস্থা বেশি খারাপ নয়, তাই তারা বাসায় আইসোলেশনে আছেন।

গতকাল শুক্রবার (১৫ মে) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এই ১৩ জনের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ নার্স রয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..