সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে দায়িত্বপালনকারী পাঁচ নার্সের (সিনিয়র স্টাফ নার্স) শরীরে একই দিনে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। শুক্রবার রাতে তাদের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। করোনায় আক্রান্ত এই নার্সদের পাশে থাকার ঘোষণা দিয়ে তাদেরকে সাহস যুগিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
শুক্রবার রাতে ইসরাইল আলী সাদেক ফেসবুকের এক স্ট্যাটাসে লিখেন- ‘প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের ৫ জন নার্সিং কর্মকর্তা (সিনিয়র স্টাফ নার্স) করোনা পজেটিভ। আলহামদুলিল্লাহ, তাদের সবার শারীরিক অবস্থা ভালো। এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা জেনেশুনেই মানুষের সেবা করার এই মহান দায়িত্ব নিয়েছি। জাতির এই দুঃসময়ে আমরা সকল ভয়কে জয় করেই মানুষকে সেবা দিয়ে যাবো, ইনশাআল্লাহ।
বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা করোনা আক্রান্ত সহকর্মীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি করোনা আক্রান্ত সহকর্মীরা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। প্রত্যাশা করি আবারও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সেবা করব। সহকর্মীদের যেকোন প্রয়োজনে অতীতের মতো এই মহামারীতেও আমরা পাশে আছি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন।’
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস এসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিন ও তার পক্ষ থেকে এই স্ট্যাটাস দেন সাদেক। এর আগেও শামীমা ও সাদেক যে কোন কঠিন সময়ে নার্সদের পাশে থাকার ঘোষণা দেন। এতে নার্সরা মানসিকভাবে চাঙ্গা হন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd