সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: শুক্রবার একদিনে সিলেট জেলায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এআ ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীর পিসিআর ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। ১৩ জনই সিলেট জেলার। সিলেটের শনাক্ত হওয়াদের মধ্যে নগরীতে ৭ জন, দক্ষিণ সুরমায় ৫ জন ও ওসমানীনগরে ১ জন।
গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হন। শুক্রবার ১৩ জন নিয়ে সিলেট জেলায় মোট শনাক্তের সংখ্যা ১১৬ জন। আর পুরো সিলেট বিভাগে এ পর্যন্ত সনাক্ত হয়েছেন ৩৫৮ জন।
বিভাগের অন্য তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ১১৮ জন ও মৌলভীবাজারে ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পুরো বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন আর সুস্থ হয়েছেন ৬৯ জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd