সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ জন সিনিয়র স্টাফ নার্স ও একজন ওয়ার্ডবয় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগই হাসপাতালের আইসিইউ-তে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (১৫ মার্চ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে ১৩ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এর মধ্যে ওসমানী হাসপাতালের ৫ নার্স ও এক ওয়ার্ডবয়, দক্ষিণ সুরমায় পাঁচজন, সদর উপজেলায় ১ জন এবং ওসমানীনগরের একজন সনাক্ত হন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। সিলেট বিভাগের প্রথম রোগী হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন সনাক্ত হন। এরপর শুক্রবার (১৫ মে) নতুন আরও ১৩ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫৮ জন।
এর মধ্যে সিলেট জেলায় ১১৬, সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ১১৮ ও মৌলভীবাজার জেলায় ৫৭ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd