গোয়াইনঘাট থেকে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২০

গোয়াইনঘাট থেকে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় গতকাল বৃহ্স্পতিবার (১৪ মে) রাত সাড়ে নয় ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই রায় নেতৃত্বে পুলিশ গোয়াইনঘাট উপজেলার জাফলং পীরেরববাজার এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউনুস (২৪) কে গ্রেফতার করেছে।

সে গোয়াইনঘাট উপজেলার বগাইয়া মুসলিমপাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে। এসময় তার হেফাজত থেকে পঞ্চাশ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই নিতাই লাল রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান চলমান করোনা পরিস্থিতিতে করোনা মোকাবিলায় পুলিশ সার্বিক্ষনিক কাজ করে যাচ্ছে।

পাশাপাশি মাদক সহ চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান রেখেছে।এরই ধারবাহিকতায় মাদক ব্যবসায়ী ইউনুস কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..