তামাবিল ইমিগ্রেশন হয়ে ৮ বাংলাদেশী প্রত্যাবর্তন, রাখা হয়েছে হোমকোয়ারেইন্টেনে

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০

তামাবিল ইমিগ্রেশন হয়ে ৮ বাংলাদেশী প্রত্যাবর্তন, রাখা হয়েছে হোমকোয়ারেইন্টেনে

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের তামাবিল স্থল বন্দরের ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে ৮ বাংলাদেশী নিজদেশে প্রত্যাবর্তন করেছেন। রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেইন্টেনে। সবাই সুস্ত রয়েছে।

জানাযার, করোনাভাইরাস এর কারনে ভারত সরকার দেশটি লকডাউন ঘোষনা করার পূর্বে এ ৮ বাংলাদেশী নাগরিক চিকিৎসা, ভিজিট ও বিজনেস  ভিসানিয়ে ভারতে প্রেবেশ করে, করোনাভাইরাস এর কারনে বাংলাদেশ সরকার দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য বাংলাদের সবকটি বন্দর বন্ধের ঘোষনা করলে আটকা পড়েযায় বাংলাদেশী নাগরিকেরা। বাংলাদেশি নাগরিক ভারতে ১৪ দিন হোমকোয়ারেইন্টেনে থেকে করোনা ভাইরাস মুক্ত সাটিফিকেট পাওয়ার পর ভারতের গুয়াহাঠি রাজ্যের বাংলাদেশী দূতাবাসের শাখায় আবেদনের পরিপ্রেক্ষিতে মেঘালয় রাজ্যে সরকারের সহযোগিতায় বিশেষ ব্যবস্থাপনায় ২রা মে শনিবার দুপুর দুইটায় তামাবিল শুল্ক বন্দরে ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করে আট জন বাংলাদেশী, এদেরকে রিসিভ করে গোয়াইনঘাট উপজেলার প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেইন্টেনে নিয়ে যাওয়া হয়।
এ ব্যায়াপারে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার ভূমি এ,কে,এম নুর হোসেন বলেন, তামাবিল ইমিগ্রেশন থেকে ৮ জনকে আমরা রিসিভ করে নিয়ে এসেছি বর্তমানে সবাইকে উপজেলা প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেইন্টেনে রাখা হয়েছে। সবারই শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়, এবং ভারতের ছাড়পত্র তাকলেও তাদেকে ১৪ দিনের জন্য পর্যবেক্ষণ কক্ষে তাকতে হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..