সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
বদরুদ্দোজা বদর :: সিলেটের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাইকারীবাজার কালীঘাট ও লালদীঘিরপাড়। নগরীর এবং উপজেলার গ্রাম গঞ্জের খুচরা দোকানদাররা প্রতিদিনই এখানেই ভিড় করছেন তাদের পণ্য কেনার জন্য। বিশেষ করে রোজা মাসকে সামনে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন জটলা লেগেই আছে এই এলাকায়। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না কোনভাবেই। এরকম চলতে থাকলে বিপদ ঘটে যেতে পারে যে কোন সময়। একটু উদ্যোগী হলে লোকাল ব্যবসায়ী সমিতি এখানে শৃঙ্খলা তৈরি করতে পারেন।
সিলেটের বাইরে থেকে যে ট্রাকগুলো পণ্য নিয়ে আসে সেগুলো খালাস করে সকাল ৭টার মধ্যেই চলে যাওয়ার জন্য কড়াকড়ি আরোপ করা যেতে পারে। ৮টার মধ্যেই দোকানগুলো খুলে দিতে হবে। সবচেয়ে ভালো হবে নগরীর বাইরের দোকানদারদের জন্য আগে পণ্য কেনার সুযোগ করে দিলে। আরও ভালো হয় যদি তারা আগের দিন মোবাইল ফোনে তাদের পণ্যের অর্ডার দিয়ে রাখেন।
১২টার পর নগরীর দোকানদারদের জন্য সময় বেঁধে দিতে হবে। আর রাস্তাগুলোকে ওয়ানওয়ে করে নিতে হবে। ডাকবাংলা রোড দিয়ে খেয়াঘাট রোড হয়ে কালীঘাটে ঢুকে লালদীঘিরপাড় দিয়ে মহাজনপট্টি হয়ে গাড়িগুলো বেরিয়ে যাবে।
ব্যবসায়ী সমিতির বেতনভুক্ত ভলান্টিয়ার সেখানে আছে। এই সংখ্যা বাড়িয়ে দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী একবার এই সিস্টেম চালু করে দিলে আশা করা যায় সবাই অভ্যস্ত হয়ে উঠবেন। আসুন আমরা সবাই ভালো থাকি।
লেখক : সাংবাদিক ও ক্রীড়া সংগঠক
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd