করোনা প্রতিরোধে: রাত্রে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ছাতক থানা পুলিশ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখাসহ চুরি, ডাকাতি রোধে জীবনের জুঁকি নিয়ে থানা পুলিশ নিরলশ কাজ করে চলেছে।
আজ সোমবার দিবাগত রাত সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন এর নেতৃত্বে থানা এলাকায় রাত্রী কালীন টহল ও বিভিন্ন যানবাহন চেকিং করা হয়। ছাতক থানার ইন্সপেক্টর তদন্ত মইন উদ্দিন, এসআই হাবিবুর রহমান পিপিএম সহ থানার অফিসার ফোর্স ও পুলিশ সদস্যরা টহলকালীন সময়ে উপস্থিত ছিলেন।