সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের বাজারে সেনাবাহিনী ও পুলিশের প্রশাসন কঠোর অবস্থানে গেলেও তাদের অবস্থান যতক্ষন মানুষের ঘরে অবস্থান ততক্ষন। এমনি চিত্র দেখাগেছে উপজেলার তাহিরপুর সদর,বাদাঘাট,নতুন বাজার,বাগলী,জয় বাংলা বাজারসহ বিভিন্ন বাজারে।
তাই সেনাবাহিনী ও পুলিশকে আরো কঠোর অবস্থানে না গেলে মানুষের মাঝে ঘর মুখি হবার চিন্তা হ করোনা ভাইরাসের সংক্রমনের পরিস্থিতি সাভাবিক হবে না বলে মনে করছেন বিভিন্ন বাজারের সভাপতি,সম্পাদক ও সচেতন মহল।
জানাযায়,উপজেলার সোলাইমানপুর বাজার,বাগলী,নতুন বাজার,জয় বাংলা বাজার(বড়ছড়া),বালিজুরী বাজার,আনোয়ারপুর বাজার,তাহিরপুর সদর,চাঁনপুর বাজার,বাদাঘাট বাজারসহ বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান থেকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিয়েছেন। রাস্তায় যানবাহন পেলে কাগজপত্র তল্লাশী করাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা হয়েছে। এসব কারণে উপজেলা সদরসহ হাওরাঞ্চলের রাস্তাঘাট ছিল জনশুণ্য। রাস্তায় যানবাহন একে বারেই ছিলনা। কিন্তু পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিয়ে চলে যাবার পর বাজার গুলোতে দুপুরের পর বিকালে চিত্র একবারেই পাল্টে যায়। দেখা যায় জনসমাগম ও জনবহুল অবস্থান প্রতিটি বাজারেই।
এমনি চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জনসামাগমের ছবি আপলোড করে বিভিন্ন মন্তব্য করেছেন অনেকেই। বিকাল বেলা বাদাঘাট বাজারের জনবহুল ছবি পোষ্ট করে ব্যবসায়ী মোহাম্মদ সুমন লিখেছেন আরও আকর্শনীয় ভাবে বুজা হবে। তার লেখায় তাবারক নামে একজন লিখেছেন যেখানে আইন মানে সেখানে আইন প্রয়োগ করতে হবে। এনামুল হক লিখেছেন লাঠি ছাড়া রক্ষা নেই।
আবুল হোসেন নামে আরেকজন লিখেছেন,বাদাঘাটবাসী প্রতিদিন ব্যবসা নিয়ে ব্যস্ত,করোনা ভয় তাদের আছে বলে আমার মনে হয় না। বাদাঘাট পুলিশের আরো কঠোর আচরণ আশা করি,না হলে করোনা নিজেই আমাদের প্রতি কঠোর ভাবে প্রতিশোধ নিবে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,প্রতিদিনের মতো আজো ষুকনো খাবার বিতরণসহ নিজের গাড়িতে মাইক লাগিয়ে বিভিন্ন বাজারে ও হাওরপাড়ের রাস্তায় রাস্তায় জনগণকে উদ্বুদ্ধ করতে সচেতন করার চেষ্টা করেছি। সবাইকে সচেতন হতে হবে বাজারে জনসমাগম বন্ধ করতেই হবে নিজের সুরক্ষার জন্য। না হলে কঠির পরিস্থিতির শিকার হতে হবে। মানুষ জন সরকারী নির্দেশনা না মানলে কঠোর হতে হবে প্রশাসনকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন,উপজেলা প্রশাসন,পুলিশ ও সেনাবহিনী প্রতিদিন সবাইকে সচেতনতার জন্য বার বার বলছি। আগামী কয়েক সাপ্তাহ আমাদের কঠিন সময়। আমাদের সবাইকে নিয়মের মধ্যেই থাকতে হবে। নিয়মের বাহিরে মানুষজন কাজ করলে প্রশাসন আরো কঠোর হতে বাধ্য হতে হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd