সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নামের পাশে ‘ডাক্তার’ লেখার অপরাধে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মেডিকেল কর্মকর্তা বনজ কুমার হালদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার পুরানবাজারে তার প্রাইভেট চেম্বারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।
মেজর মোহাম্মদ আরিফ-উজ-জামান কথা বলে জানতে পারেন বনজ কুমার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। পরে বিষয়টি প্রশাসনকে জানান মেজর মোহাম্মদ আরিফ-উজ-জামান।
শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদ্দাম হোসেন বলেন, একাধিক অভিযোগের ভিত্তিতে বনজ কুমার হালদারকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বলেন, বনজ কুমার হালদার কমিউনিটি মেডিকেল অফিসার। তিনি হাসপাতালের দায়িত্ব ফেলে প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন। একই সঙ্গে নামের পাশে ডাক্তার লিখে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এজন্য তাকে জরিমানা করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd