ফলাফল দেখেই গলায় ফাঁস ছাত্রীর

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

ফলাফল দেখেই গলায় ফাঁস ছাত্রীর

ক্রাইম সিলেট ডেস্ক : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাতেমা আক্তার (১৪) নামে এক পরীক্ষার্থী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। সদ্য প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংকে ফেল করায় আত্মহত্যা করল ফাতেমা।

ফাতেমা আক্তার উপজেলার ইদিলপুর ইউনিয়নের মিত্রসেনপট্টি গ্রামের মোস্তফা খাঁ ও নাজমা বেগম দম্পতির মেয়ে। এবার ইদিলপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সে। জেএসসি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৪০৫৪৩৯। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে অংক বিষয়ে ফেল করে ফাতেমা।

ফাতেমার বাবা মোস্তফা খাঁ বলেন, আমার তিন মেয়ে। ফাতেমা বড় মেয়ে। শুধুমাত্র একটি বিষয়ে ফেল করায় আমার আদরের মেয়েটা আত্মহত্যা করল। আমরা কেউ তাকে কিছুই বলিনি।

এ বিষয়ে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, স্কুলছাত্রী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গত বছরও জেএসসিতে একই বিষয়ে ফেল করেছিল। এ বছর একই বিষয়ে ফেল করল সে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..