সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: অভ্যন্তরিন আমন সংগ্রহ ২০১৯-২০ এর আওতায় জৈন্তাপুর খাদ্য গুদামে কৃষকদের নিকট হতে সরকারীভাবে ২৬ টাকা কেজি দরে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় শুরু হয়েছে।
এ লক্ষ্যে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা খাদ্য বিভাগের যৌথ আয়োজনে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার এ.কে. আজাদ ভূইয়া, উপজেলা কৃষি অফিসার ফারুক হোসাইন, জৈন্তাপুর খাদ্য নিয়ন্ত্রক সিরাজদ্দৌলা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্তর কর্মকর্তা রফিকুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজান কবীর খান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসন প্রমুখ।
এ বছর চলতি আমন মৌসুমে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়ন থেকে সরকারীভাবে ধান ত্রæয়ের লক্ষমাত্রা নির্ধরন করা হয়েছে ১৮শ ১৯ মেট্রিক টন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd