এসএমপিতে ‘সড়ক পরিবহন আইন’র জনসচেতনতা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

এসএমপিতে ‘সড়ক পরিবহন আইন’র জনসচেতনতা সভা অনুষ্ঠিত

সিলেট :: সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। শহরের চুরি-ছিনতাই-ডাকাতি প্রতিরোধের জন্য পুলিশের টহল বৃদ্ধি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা এবং যানযট নিরসনে ট্রাফিক পুলিশকে আরো তৎপর থাকা ও “সড়ক পরিবহন আইন ২০১৮” সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেয়া হয় এ সভায়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার  গোলাম কিবরিয়া বিপিএম।  তিনি পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন । প্রতিটি পুলিশ সদস্যকে জনসেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্তৃক এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)ফয়সাল মাহমুদকে পুরস্কৃত করায় এবং বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতায় এসএমপির সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) আহমেদ পিয়ার তৃতীয় স্থান অর্জন করায় তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জনানো হয়।

অপরদিকে দুপুর ১২টায় এসএমপি’র সদর দপ্তর, উপশহর এ মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।  পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপরারেশন) মোঃ শফিকুল ইসলাম,উপ-পুলিশ কমিশনার (পিওএম)  মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ তোফায়েল আহমদ,উপ-পুলিশ কমিশনার (উত্তর)  আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা, র‍্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার অফিসার ইনচার্জগসহ হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ট্যুারিস্ট পুলিশের প্রতিনিধি, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের প্রতিনিধি ও সি.আই.ডি সিলেট এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সিলেট শহরবাসী যাতে সর্বোচ্চ পুলিশি সেবা পায় সেটা নিশ্চিত করা এবং কোন জনগন যেন হয়রানীর স্বীকার না হয় সেই বিষয়ে নির্দেশ প্রদান করেন পুলিশ কমিশনার।

এছাড়া ৯৯৯ এর সেবা জোরদার এবং ভাড়াটিয়া তথ্য সংগ্রহ অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।  সভায় অক্টোবর মাসে অধিক সংখ্যক পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার ও মামলা নিষ্পত্তি, বিচারের জন্য অধিক সংখ্যক মামলা প্রস্তুত, মামলা নিষ্পত্তি ও এফ এম প্রেরণ করার জন্য এসএমপি’র এসআই ইবাদুল্লাহ, কোতোয়ালী মডেল থানার এসআই আব্দুস সালাম, শাহপরাণ (রহঃ) থানা, এসআই প্রদীপ সরকার, এএসআই মোঃ কুতুব উদ্দিন, জলালাবাদ থানা, এসআই স্নেহাশীষ পৈত্য, দক্ষিণ সুরমা থানার, এসআই শাওন মাহমুদ অপু, মহানগর গোয়েন্দা বিভাগের এএসআই সুদিপ্ত শেখর ভট্রাচার্য, এএসআই সমীর চন্দ দাসকে পুরস্কৃত করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..