সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।
শুক্রবার (৭ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি পাইপগান ও ১টি কার্তুজসহ সেলিম (৩০) নামের ওই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। সেলিম উপজেলার বর্ণি গ্রামের কালা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সেলিম দীর্ঘদিন থেকে বর্ণিসহ আশপাশ এলাকায় ডাকাতি করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় ৬টি মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd