সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯
সিলেট :: ১৩ তম সাউথ এশিয়ান গেমস উশু তাইচি ইভেন্টে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের শিক্ষার্থী ও জাতীয় উশু খেলোয়াড় দিপ্তী দাস চারু। নেপালে অনুষ্ঠিতব্য এসএ গেমসে উশুর তাউলুর তাইচি ইভেন্টে তিনি এই পদক অর্জন করেন।
দিপ্তী দাস চারু বলেন, আমি এই পুরস্কার পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। ভবিষ্যতে আমি আরো ভালো কিছু করার জন্য সকলের নিকট আশির্বাদ কামনা করছি।
এদিকে দিপ্তীর ব্রোঞ্জ পদক অর্জনে সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও উশু কোচ মো. আনোয়ার হোসেন অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, দিপ্তী এই পদক অর্জন করে সিলেটের জন্য অনেক সুনাম বয়ে নিয়ে এসেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd