সিলেট ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯
সিলেট :: শুটিং ফেডারেশন ক্লাব গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ২০১৯ এর ২২ বোর পিস্তল ২৫ মিটার (পুরুষ) ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
বুধবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি-ডিবি) আহমেদ পেয়ার তৃতীয় স্থান অর্জন করেন।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসি আহমদ পেয়ার এসএমপি গুরুত্বপূর্ন ইউনিট সিআরটি (ক্রাইসিস রেসপন্স টিম) এর টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, উক্ত ইভেন্টে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এসি আহমেদ পেয়ারের এই সাফল্যে এসএমপির পক্ষ হতে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd