সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯
সিলেট :: রোটারি সুরমা জোনের প্রেসিডেন্ট পিকনিক সম্পন্ন হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার সিলেটের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন স্থান ভোলাগঞ্জের সাদা পাথরে সারাদিন কাটান ২০১৯-২০ সালের সিলেট সুরমা জোনের সকল ক্লাব প্রেসিডেন্ট বৃন্দ। এসময় একটি আনন্দঘন মুহূর্ত তৈরি হয় ক্লাব প্রেসিডেন্টদের মধ্যে।
প্রধান অতিথির বক্তব্যে রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর লে. কর্ণেল (অব.) প্রিন্সিপাল এম আতাউর রহমান বলেছেন, সিলেটের একটি দৃষ্টিনন্দন স্থান সমূহের মধ্যে ভোলাগঞ্জের সাদা পাথর অন্যতম। সঠিক পরিচর্যা পেলে এটি বাংলাদেশের আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণপিপাষুরা সিলেটে এই ভোলাগঞ্জের সাদাপাথরের প্রাকৃতিক দৃশ্য দেখতে ছুটি আসেন। তিনি বলেন, রোটারিয়ানরা সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এসময় রোটারিয়ানরা দৃষ্টিনন্দন এই স্থানটিতে রোটারি অঙ্গন থেকে দর্শনার্থীদের সুবিধার্থে কিছু আকর্ষনীয় এবং সময় উপযোগী প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্সির প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটা: নাজিম উদ্দিন শাহানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ডিষ্ট্রিক্ট ফার্স্ট লেডি রোটা: ফিরোজা রহমান, সুরমা জোনের প্রেসিডেন্ট ফোরামের চেয়ারম্যান আব্দুস সামাদ নজরুল, প্রেসিডেন্ট ফোরামের কো-অর্ডিনেটর ইকবাল হোসেন, প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির কো-চেয়ারম্যান মামুনুর রশীদ, রেজিষ্ট্রেশন চেয়ারম্যান রোটা: মাছুম চৌধুরী সহ অন্যান্য ক্লাব প্রেসিডেন্টবৃন্দ। অনুষ্ঠানে সকল প্রেসিডেন্টেদের মধ্যে খেলাধুলা ও পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd