সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯
সাভারে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মনিরুল ইসলাম আলিফ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগকারী গার্মেন্টস কর্মী ওই মেয়েটির সঙ্গে ভাগলপুরের শাহ আলমের ছেলে মনিরুল ইসলাম আলিফের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় আড়াই বছর আগে মেয়েটিকে বিয়ে করবে বলে পার্শ্ববর্তী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন আলিফ। পরে গতকাল শুক্রবার রাতে আলিফ অন্যত্র বিয়ে করে স্ত্রীকে ঘরে তুলেন। এ খবর পেয়ে ওই প্রেমিকা আলিফের বাড়িতে ছুটে আসেন। সেখানে বিচার না পেয়ে রাতেই সাভার মডেল থানায় অভিযোগ দেন এবং আলিফের বাড়ির সামনে অনশন শুরু করেন।
সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, প্রেমিকার অভিযোগে ভিত্তিতে আলিফকে গ্রেফতার করা হয়। গত এক বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে আলিফকে কারাগারে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd