সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯
মৌলভীবাজারে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত এই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২ টার দিকে মনু নদীর নতুন ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, প্রাথমিক সুরতহালের পর ধারণা করা যাচ্ছে ৮ থেকে ১০ দিন পূর্বে এই নারীর মৃত্যু হয়েছে। তাঁর চোখ-মুখ ফুলে গেছে। যার ফলে তাঁর পরিচয় সনাক্ত করা কঠিন হচ্ছে। তবে ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মরদেহটি পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd