মোগলাবাজারে বিএনপি সমর্থকদের হামলায় আহত আওয়ামীগ নেতা কালা মিয়া

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

মোগলাবাজারে বিএনপি সমর্থকদের হামলায় আহত আওয়ামীগ নেতা কালা মিয়া

স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমা মোগলাবাজারে বিএনপি সমর্থকদের হামলায় আহত আওয়ামীগ নেতা আফজালুর রহমান কালা মিয়া। জানা যায় , গত সোমবার রাতে মোগলাবাজার থানাধীন এলাকা গাজীর পাড়া গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।এমতাবস্তায়  আফজালুর রহমান কালা মিয়া উপস্তিত হয়ে তাদের বিরত থাকার কথা বললে বিএনপির সমর্থকরা তার উপর অতর্কিত হামলা চালায় হামলায় গুরুতর আহত অবস্তায় কালা মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের ১১ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।আওয়ামীগ নেতা আফজালুর রহমান কালা মিয়াকে রক্ষা করতে গিয়ে আহত হন একি এলাকার আতাউর রহমান ফকির আলী।

স্থানীয় সূত্রে জানা যায়,  গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রে আওয়ামীগ নেতা কালা মিয়া তার লোকজন নিয়ে নৌকার প্র‍ার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী পক্ষে কাজ করেন।যার ফলে তার উপর অতর্কিত হামলা চালানো হয় বলে জানান এলাকার স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত আওয়ামীগ নেতা আফজালুর রহমান কালা মিয়ার পরিবারের পক্ষে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..