বিশ্বনাথে ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮

বিশ্বনাথে ইয়াবাসহ গ্রেফতার ১
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানা এলাকা থেকে ৩২ পিস ইয়াবাসহ কয়ছর চৌধুরী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
গতকাল মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে বিশ্বনাথ থানার এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে থানাধীন মজলিশ বুকশাইল গ্রামের চৌধুরী বাড়ী জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত কয়ছর চৌধুরী বিশ্বনাথ থানাধীন মজলিশ ভোগসাইল গ্রামের মৃত আজিজুর রহমান চৌধুরীর ছেলে।
র‌্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..