ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে : শামীম

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে : শামীম

নিজস্ব সংবাদদাতা :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি দিলদার হোসেন সেলিম বলেছেন বেগম জিয়ার মুক্তির জন্য ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন এ নির্বাচন বেগম জিয়ার মুক্তির, তারেক রহমানকে দেশে ফিরানো, ১ কোটি মানুষের মুক্তির, বাক স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার। তিনি রোববার বিকেলে উপজেলা নন্দিরগাও ইউনিয়নে আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সর্মথনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সদস্য জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- ধানের শীষ হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে বিএনপি এবং ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিমকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে। আসন্ন নির্বাচন গতানুগতিক নির্বাচনের মত নয়। এই নির্বাচনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার সম্পর্ক জড়িত। তাই সকল ভেদাভেদ ভুলে ব্যক্তি নয়, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শহীদ জিয়ার সৈনিকদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, সিলেট জেলা পরিষদের সদস্য ও বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য গনি মেম্বার, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মাহবুব আহমদ, খালেদ আহমদ, শাহাবুদ্দিন শিহাব, এডভোকেট মো: শাহজাহান, ইউনিয়ন বিএনপির সেক্রেটারী এমএ মতিন ও এবাদুর রহমান, উপজেলা ছাত্রদল’র সেক্রেটারী গোলাম কুদ্দুস কামরুল প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..