সুনামগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন সংগ্রহ করলেন রহুল আমিন
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮
আবু তাহের,ছাতক থেকে :: ছাতক-দোয়ারাবাজারকে সুন্দর করে সাজাতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।লন্ডন টাওয়ার হেমলেটস এর কাউন্সিলর,লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন।
রোববার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জিএম কাদের, জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন এম.পি এর কাছ থেকে সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক-দোয়ারা) প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি।
রুহুল আমিন বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। পাশাপাশি সাবেক রাষ্টপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধ আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এর ঘোষণা অনুযায়ী তিনি সমাজের প্রতিনিধি হিসেবে বিজয়ের ব্যাপারেও আশাবাদী। তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে লাঙ্গলের বিজয় নিশ্চিত করে সম্ভাবনাময় শিল্পনগরী ছাতক-দোয়ারাকে সুন্দর করে সাজাতে চান। একই সঙ্গে তিনি দেশের উন্নয়নকে এগিয়ে নিতে চান।