সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, দিরাই থানার ট্রিপল হত্যা মামলার মূলহোতা ও আন্ত:জেলা ডাকাত দলের সর্দার গুলসান আহমেদ কাউছারকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে: কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে দিরাই থানাধীন টংগর এলাকার নলুয়া হাওড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বিভিন্ন থানায় দস্যুতা, চাঁদাবাজি, খুনসহ ডাকাতির একাধিক মামলা চলমান রয়েছে। সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd