সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮
স্টাফ রিপোর্টার ঃ সিলেট নগরীর দক্ষিণ সুরমার ফেমাস হোটেল থেকে অসামাজিকতার দায়ে ম্যানেজার-পতিতাসহ ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ।
আটক ম্যানেজার আমির আলী (৪৫) সুনামগঞ্জের ছাতক উপজেরার সারফিন নগর গ্রামের শহিদ আলীর ছেলে।
অন্যরা হচ্ছে রাজশাহীর বাগমারা চান্দের পাড়া গ্রামের শাহিন আহমদ (২৮), মৌলভী বাজারের জুড়ি মনতৈল গ্রামের আয়াত আলী (২৮), সুনামগঞ্জের ছাতক উপজেলার গনেশপুর গ্রামের স্বপ্না বেগম (৩৫), কিশোরগঞ্জের তারাইল উপজেলার বেরমতা গ্রামের বিউটি বেগম (২৫) এবং গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কল্যাণপুর গ্রামের নাসরিন বেগম (২৬)।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটককৃদের বিরুদ্ধে মামলা হয়েছে ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd