সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ কামরুন্নাহার (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেফতার কামরুন্নাহার আনোয়ারা রায়পুর নোয়া বাড়ির মো. ফরিদের স্ত্রী।
আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি ফরিদের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’
এ ঘটনায় গ্রেফতার কামরুন্নাহার ও তার স্বামী ফরিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ১০ লাখ টাকা বলে জানান এএসআই রেজাউল করিম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd