সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের স্বাভাবিক

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৮

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক :: শহরতলির শিববাড়ি এলাকায় বুধবার সুরমা মেইলের বগি লাইনচ্যুত লাইনচ্যুত হওয়ায় ১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে।

ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা সুরমা মেইলের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রেলের কোন কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুপুর আড়াইটার দিকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বুধবার দুপুর দেড়টার দিকে ট্রেনটি শহরতলির শিববাড়ি এলাকায় পৌঁছুলে এর পেছনের বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে বগিতে অবস্থানরত যাত্রীরা দুর্ভোগে পড়েন। তারা বগি থেকে নেমে ঢাকা-সিলেট হাইওয়েতে এসে মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশাযোগে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন।

এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..