সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা সুরমা মেইলের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে ট্রেনটি শহরতলির শিববাড়ি এলাকায় পৌঁছুলে এর পেছনের বগি লাইনচ্যুত হয়ে যায়।
এতে বগিতে অবস্থানরত যাত্রীরা দুর্ভোগে পড়েন। তারা বগি থেকে নেমে ঢাকা-সিলেট হাইওয়েতে এসে মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশাযোগে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (দুপুর পৌণে ২টা) উদ্ধার তৎপরতা শুরু হয়নি বা রেলের কোন কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি।
এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd