সিলেট | |
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মে ৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জ জেলা কারাগারের আব্দুল হক (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি বাহুবল উপজেলার রসুলপুর গ্রামের মধু মিয়ার ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, জেলা কারাগারের হাজতি আব্দুল হক শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেলা কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন জানান, আব্দুল হক তার স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে এক মাস আগে কারাগারে আসেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd