সিলেট | |
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮
ক্রাইম ডেস্ক : সিলেটের শহরতলী বিমানবন্দর থানাধীন এলাকায় ভূমি বন্টনের জের ধরে বড় ভাইয়ের হাতে রক্তাক্ত ছোট ভাই।
জানাযায় গত ৮ এপ্রিল রোববার সন্ধ্যা রাতে পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারর জের ধরে বড় ভাই কামাল ও ইলাল মিলে ছোট ভাই আব্দুস সালাম (৩০) কে প্রাণে হত্যার উদ্দশ্যে রক্তাক্ত জখম করে।তাদের পিতা মৃত রাজা মিয়া সাং সেতুবন্ধন ৫৫/১ সিলেটের বাসিন্দা।উনার রেখে যাওয়া সম্পদ থেকে প্রতি মাসে দুই লাখ টাকা আয় আসে।কিন্তু এই টাকা থেকে ছোট ভাই আব্দুস সালাম ও বিলালকে কোন টাকা দেয়া না হলে তাদের মধ্যে মন বিবাদ সৃষ্টি হয় এবং বিগত ০৩/১২/১৭ ইং তারিখে বড় দুই ভাই মিলে ছোট দুই ভাইকে মেরে গুরুতর রক্তাক্ত জখন করেন।তখন আব্দুস সালাম বাদী হয়ে ০৯/০৩/১৮ তারিখে সিলেট বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং-৪।মামলা করার পর থেকে আসামী কামাল (৩৫) ও ইলাল (২২) তাদের সসহযোগীরা মিলে ছোট ভাই সালামকে প্রাণে হত্যার চেষ্টা করলে বিলাল এতে বাধা দেয় এবং রক্তাক্ত জখম অবস্থায় সালম পালিয়ে জীবন বাচান।বিলালও নিজের জীবিন বাচাতে অন্যত্র সরে পড়েন।গুরুতর আহত সালাম এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৪র্থ তলার ৫ নং ওয়ার্ডের ১১ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। এই ব্যাপারে বিমানবন্দর থানার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd