সিলেট | |
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি: শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব থাকা সত্ত্বেও সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা বজায় রেখেছে আলীরগাঁও কলেজ। প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শতকরা পাসের হারের দিক দিয়ে ২য় স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।
পরীক্ষক ও সংশ্লিষ্টদের মতে, উত্তরপত্রের যথাযথ ও নিরপেক্ষ মূল্যায়নের মধ্য দিয়েই আলীরগাঁও কলেজের শিক্ষার্থীদের এই প্রকৃত মেধার প্রতিফলন ও ফলাফল প্রকাশিত হয়েছে।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও গোয়াইনঘাট উপজেলায় পাসের হার ও মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করার গৌরব অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। এবারও সেই সাফল্যের ধারা অব্যাহত রেখে উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখল আলীরগাঁও কলেজ।
কলেজ সূত্রে জানা যায়, নিজস্ব পর্যাপ্ত ভবন না থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ক্লাসে বসা ও পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরিতে নানামুখী ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে শ্রেণিকক্ষ ও ভৌত অবকাঠামোর তীব্র সংকট থাকা সত্ত্বেও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের একাগ্রতার বলেই ধারাবাহিকভাবে এই সাফল্য অর্জন সম্ভব হচ্ছে।
এ বিষয়ে কলেজের দায়িত্বশীল প্রতিনিধি ও শিক্ষকরা জানান, “পর্যাপ্ত ভবন ও সুবিধার অভাবে শিক্ষার্থীদের স্বাভাবিক পঠন-পাঠনের পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তবুও শিক্ষার্থীরা যে একাগ্রতার পরিচয় দিয়েছে এবং পরীক্ষকদের সঠিক মূল্যায়নে এই ফলাফল উঠে এসেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো ও ভবন নির্মিত হলে আমাদের শিক্ষার্থীরা আরও অনেক দূর এগিয়ে যাবে এবং উপজেলায় শতভাগ সাফল্য আনবে বলে আমরা বিশ্বাস করি।”
এই ধারাবাহিক ফলাফলে আনন্দিত কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন। তারা দ্রুত আলীরগাঁও কলেজের জন্য আধুনিক ভবন নির্মাণ ও অবকাঠামোগত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Sharing is caring!

| S | S | M | T | W | T | F |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||

………………………..

Design and developed by best-bd