ফেসবুকে সরকারের সমালোচনা, সিলেট জেলা ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬

ফেসবুকে সরকারের সমালোচনা, সিলেট জেলা ছাত্রদল নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট :: সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করে স্ট্যাটাস দেওয়া, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে সিলেট জেলা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতা হলেন সিলেট জেলা ছাত্রদল শাখার প্রচার সম্পাদক মোঃ জায়েদ আলী।
সোমবার (২৩ মার্চ) সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত চিঠিতে তাহার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মোঃ জায়েদ আলীকে সংগঠনের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার সোমবার এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একই সঙ্গে মোঃ জায়েদ আলীর সঙ্গে সিলেট জেলা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানরত মোঃ জায়েদ আলীর সহিত সামাজিক যোগাযোগমাধ্যম হুয়াটসাপে যোগাযোগ করিলে তিনি বলেন, তার ফেসবুক পোস্টে সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করা হয়েছে। যৌক্তিক ও ন্যায়ের জায়গা থেকে তিনি ভবিষ্যতেও সরকারের সমালোচনা করবেন।

তিনি দাবি করেন, তার বক্তব্যের উদ্দেশ্য সরকারের ভুল সংশোধনে সমালোচনা করা। তার ভাষ্য, সরকার যদি সমালোচকদের শত্রু হিসেবে বিবেচনা করে এবং চাটুকারদের বন্ধু মনে করে, তাহলে ওই চাটুকাররাই একসময় সরকারকে ক্ষতিগ্রস্ত করবে।
মোঃ জায়েদ আলী আরও বলেন, দেশের প্রয়োজনে ভবিষ্যতেও তাকে রাজপথে পাওয়া যাবে—লাঠি হাতে কিংবা কলম হাতে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..