সিলেটের গুরুত্বপূর্ণ পাঁচ পদে ৫ বিশিষ্ট ব্যক্তিত্বের দায়িত্ব গ্রহণ: নতুন সম্ভাবনার প্রত্যাশা

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

সিলেটের গুরুত্বপূর্ণ পাঁচ পদে ৫ বিশিষ্ট ব্যক্তিত্বের দায়িত্ব গ্রহণ: নতুন সম্ভাবনার প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের সামগ্রিক উন্নয়ন, নগর প্রশাসন, নাগরিক সেবা ও জ্বালানি খাতকে আরও গতিশীল ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ পাঁচটি পদে দায়িত্ব গ্রহণ করেছেন এলাকার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের এই দায়িত্ব প্রাপ্তিতে গভীর আনন্দ, আশাবাদ ও নতুন প্রত্যাশা ব্যক্ত করেছেন সিলেটের সর্বস্তরের মানুষ।

নতুন দায়িত্বে আসা নেতারা হলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবুল কাহের চৌধুরী শামীম।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস লোদি।

সিলেট ওয়াসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মিফতা সিদ্দিকী।

জালালাবাদ গ্যাসের পরিচালকের পদে স্থলাভিষিক্ত হয়েছেন বদরুজ্জামান সেলিম।

বিশিষ্ট এই পাঁচ নেতৃত্বের দায়িত্বপ্রাপ্তিতে সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, তাঁদের অভিজ্ঞ ও গতিশীল নেতৃত্বে সিলেটে প্রাতিষ্ঠানিক উৎকর্ষ, আধুনিকায়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনসেবার নতুন এক যুগের সূচনা হবে।

বিশেষ করে, সুপরিকল্পিত ও পরিবেশবান্ধব নগর উন্নয়ন, উন্নত পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর প্রশাসন গঠন এবং জ্বালানি খাতে দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিতকরণে এই সমন্বিত নেতৃত্ব বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সিলেটবাসী।

এ উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেছেন, যাতে তাঁরা নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ নিজ অর্পিত দায়িত্ব পালন করে সিলেটকে একটি সমৃদ্ধ ও প্রগতিশীল অঞ্চলে পরিণত করতে পারেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..