আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে একটি র‍্যালির আয়োজন করা হয়। ২১শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আয়োজিত এই র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন শাখার ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন সাথে সহ সভাপতি সহ অনেকেই,নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন র‍্যালির মাধ্যমে খালি পায়ে হেটে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং র‍্যালির শেষে শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ছাত্রলীগ ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
র‍্যালিটি সফলভাবে আয়োজনের জন্য সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাংগঠনিক সম্পাদকের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রায় ২০-২৫ জন নেতাকর্মী ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।এবং শত শত সমর্থকদের এবং সাধারণ মানুষের উপস্থিতে পরিপূর্ণতা পায়।বাংলাদেশ ছাত্রলীগ ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2024
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

সর্বশেষ খবর

………………………..