সিলেট | |
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি :: মাদকমুক্ত ও সুস্থ সমাজ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলা সামাজিক সংগঠন মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট, সিলেট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর নির্ধারিত সাত কর্মদিবসের মধ্যেই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১০টায় সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।
এর আগে গত ৪ জুলাই ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে ফাহিম মোনায়েম আহ্বায়ক, সাকিব আহমেদ সদস্য সচিব, হাফিজ এহসান উল্লাহ পাভেল মুখ্য সংগঠক এবং মাহদি হাসান মাহফুজ মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নবগঠিত আংশিক কমিটির আন্তরিক প্রচেষ্টা ও সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান রুবেল, আমিরুল ইসলাম আমিন, শামসুল ইসলাম, নোমান আহমদ, গফুর আল মামুন, হাফিজ কয়েস আহমদ, ইকরামুল হক জাবের ও তোফায়েল আহমদ। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে এনাম উদ্দিন, উসমান গণি মিলন, তাজ উদ্দিন শিহাব, মুবাশ্বির হোসেন আকিব ও সুলতান আহমেদকে।
সংগঠক হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান, রুমান আহমদ, সবুজ আহমদ, নাহিদুল ইসলাম, শামিম উসমান, মুছাব্বির আহমদ, রেদোয়ান রহমান রাব্বি, আব্দুল্লাহ আল মাসুম, ফয়জুর রহমান, আব্দুল্লাহ আল মারুফ, মো. সুহিন আহমেদ, লোকমান আহমদ, আইনুল হক, সাজিম আহমদ, হাসান আহমদ, জাবের আহমদ, সাইফ উদ্দিন, মাও. আবু সুফিয়ান, আল আমিন আল আরাফ, বেলাল হোসেন, কাওছার রহমান, মেহেদি হাসান সালমান, বুরহান আহমদ, আমিনুর রহমান রশিদ, মারুফ আহমদ ও জাহিদুল ইসলাম জান্নাহ।
সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সজিব আহমেদ, দিলদার হোসেন, আল আমিন, মিনহাজুর রশিদ ফরহাদ, লুৎফুর রহমান, হাবিবুর রহমান মিসবাহ, মো. মাকমুদুল ইসলাম হানিফ, সজিবুর রহমান, মারুফ আহমদ, মো. হাবিবুর রহমান, জুবায়ের মাহমুদ, মো. সুহেল আহমদ, ফজলুর রহমান নাবিল, আতিকুর রহমান আবিদ, মামুনুর রশিদ, আমির হামযা, সারওয়ার হুসেন সাজু, আল আমিন মিসবাহ, তাহমিদ আহমদ তন্ময় ও মাজহারুল ইসলাম।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবঘোষিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গোয়াইনঘাটে মাদকবিরোধী জনসচেতনতা জোরদার করে তরুণ সমাজকে একটি আলোকিত ও সৃজনশীল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সম্মিলিত প্রয়াসে গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd