করেরপাড়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৩

করেরপাড়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলার জালালাবাদ থানার করেরপাড়া এলাকায় এক সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর হামলা ও নির্যাতনের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখা।

মঙ্গলবার (২২ আগষ্ট) বিকেল সাড়ে চারটায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব। বক্তারা জানান ২০২৩ সালের ১৫ এপ্রিল করেরপাড়া এলাকায় সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে এক কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে নেতৃবৃন্দ, ভূক্তভোগী ববিতা দাস ও তাঁর পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, ববিতা দাসের পিতার হত্যাকান্ড এবং তাঁর উপর হামলা ও ধর্ষণ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতি, মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থি। ভবিষ্যতে কোন সংখ্যালঘু পরিবার যাতে সহিংসতা, নির্যাতন কিংবা হয়রানীর শিকার না হয় সে লক্ষ্যে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

মানববন্ধনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..